হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

ফিলিস্তিনি গণহত্যায় বাইডেনও দায়ী থাকবেন: এরদোগান

 




ফিলিস্তিনে নিপীড়ন সত্ত্বেও ইসরায়েলের পক্ষ নেয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তীব্র সমালোচনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। তেল আবিবে পক্ষ নেয়ায় ফিলিস্তিনি গণহত্যায় বাইডেনও দায়ী থাকবেন বলে অভিযোগ এরদোগানের।


এরদোগান বলেন, তথাকথিত আর্মেনিয়া গণহত্যায় নিন্দা জানানো জো বাইডেন এবার পক্ষ নিলেন ইসরায়েলের। অথচ শত শত মানুষকে হত্যা করেছে জায়নবাদীরা। ফিলিস্তিনে চলমান হত্যাকাণ্ডে তেল আবিবের পক্ষ নিয়ে নিজেই নিজের হাত রক্তাক্ত করলেন।

মন্তব্যসমূহ