হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

চীনে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৩

 




চীনে এক রাতে দুই বার ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনান এবং চিংহাই শহরে ভূমিকম্পে তিনজনের মৃত্যু হয়েছে।


আহত হয়েছেন অন্তত ২৭ জন।  


চীনা বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, শুক্রবার (২১ মে) রাতের ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে প্রায় ১৩ হাজার বাড়ি-ঘর। স্থানীয় সময় রাত ১টা ৫০ মিনিটে ৬ দশমিক ৪ মাত্রার প্রথম ভূকম্পনটি আঘাত হানে। এর মাত্র ১৪ মিনিট পর ৭ দশমিক ৪ মাত্রায় চিংহাই শহরে ফের ভূমিকম্প হয়। এরইমধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেছে চীনা কর্তৃপক্ষ।

মন্তব্যসমূহ