আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

  পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ ও সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। সচিবালয়ের পিআইডি সম্মেলনকক্ষে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে রয়েছেন। দেশে ফেরার পর তিনি বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। সম্প্রতি রাজধানীর চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি বলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে। একই অনুষ্ঠানে পুলিশের সমালোচনা করা সাংবাদিকদের নিয়েও বিতর্কিত মন্তব্য করেন তিনি। আইজিপির বক্তব্যের পর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সোমবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া ব্যাখ্যায় জানানো হয়েছে, আইজিপি ‘ক্রসফায়ার’ বলতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বোঝাননি। সাংবাদিকদের নিয়ে করা মন্তব্যের বিষয়েও ব্যাখ্যা দেওয়া হয়েছে। উপদেষ্টার মতে, আইজিপি নিজেই ...

করোনায় দেশে আরো ২৫ জনের মৃত্যু

 




মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২৫ জন মারা গেছেন। এনিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ১২ হাজার ১৪৯ জনে দাঁড়াল।


রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৩৬৩ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৮০ হাজার ১৬৯ জনে পৌঁছেছে।


এর আগে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার ২৪ ঘণ্টায় ২২ জন মারা যায় এবং ২৬১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।


গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৪৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ৬.৬৯ শতাংশ।


নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬০১ জন। মোট সুস্থ ৭ লাখ ২২ হাজার ৩৬ জন। সুস্থতার হার ৯২ দশমিক ৫৫ শতাংশ। মৃত্যুর হার ১.৫৬ শতাংশ।


বিশ্ব পরিস্থিতি


যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ২২ লাখ ৩ হাজার ৯৮২ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৩৩ লাখ ৬৫ হাজার ৮১ জন।


করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ২৯ লাখ ২৩ হাজার ৬১৩ জন এবং মৃত্যুবরণ করেছে ৫ লাখ ৮৫ হাজার ৭০৪ জন।


এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৩৪ হাজার ৭১৫ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৫৫ লাখ ৮৬ হাজার ৫৩৪ জন।


যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ল্যাটিন আমেরিকার এই দেশটি। করোনা মহামারির প্রকোপ শুরু হবার পর গেল এপ্রিলেই সবচেয়ে বেশি মৃত্যু দেখতে পায় ব্রাজিল।


অপরদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার প্রকোপে এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ কোটি ৪৩ লাখ ৭২ হাজার ৯০৭ জন এবং মারা গেছে ২ লাখ ৬৬ হাজার ২০৭ জন।

সূত্র : ইউএনবি

মন্তব্যসমূহ