জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ভারতে টাউটির তাণ্ডবে প্রাণহানি বেড়ে ৯১

 




প্রলয়ংকারী সাইক্লোন- টাউটির তাণ্ডবে ভারতে প্রাণ গেলো কমপক্ষে ৯১ জনের। বৃহস্পতিবার পর্যন্ত নিখোঁজ তেল ও জ্বালানি বহনকারী জাহাজ ‘পি- থ্রি জিরো ফাইভে’র ৪৯ নাবিক।


দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় এ বিবৃতি। সে অনুসারে, বুধবার রাত পর্যন্ত নৌবাহিনীর জাহাজ, হেলিকপ্টার এবং বিমানের সহায়তায় মুম্বাই সাগর থেকে উদ্ধার করা হয় ৬ শতাধিক নাবিক ও ক্রুকে। তাদের ২৬ সহকর্মীকেই জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজদের সন্ধানে এখনো চলছে তল্লাশি।


দক্ষিণ উপকূলীয় রাজ্যগুলো অতিক্রমের পর মহারাষ্ট্রে আঘাত হানে প্রবল পরাক্রমশালী টাউটি। সেসময় গভীর সমুদ্রে নোঙ্গর করা প্রাকৃতিক গ্যাস ও উত্তোলনকারী তিনটি জাহাজ পড়ে বিপদে। ঝড়ের তাণ্ডব থেকে তাদের রক্ষায় এগিয়ে যায় বিমান বাহিনী। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের সামনে হয়নি শেষ রক্ষা।

মন্তব্যসমূহ