জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

মিয়ানমারে আবারও ইন্টারনেট বন্ধ

 





মিয়ানমারে আবারও ইন্টারনেট সার্ভিস বন্ধ করে দিয়েছে সামরিক জান্তা। অনির্দিষ্টকালের জন্য ওয়্যারলেস সার্ভিস বন্ধ থাকবে বলে নির্দেশ দেয়া হয়েছে।


দেশটিতে ২০ দিন ধরেই বন্ধ মোবাইল ডেটা ব্যবহারের সুযোগ। সামরিক বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে শনিবারও মিয়ানমারের বিভিন্ন শহরে ছোট ছোট মিছিল নিয়ে বিক্ষোভ করছে মানুষ। সকালেই মোনিওয়া শহরে পুলিশের গুলিতে নিহত হয়েছে দু’জন। এদের একজনকে ঠিক মাথা বরাবর গুলি করা হয়। এই নিয়ে দেশটিতে সেনাশাসন বিরোধী আন্দোলনে প্রাণহানি সাড়ে ৫শ’ ছাড়ালো। আটক ৩ হাজারের কাছাকাছি।

মন্তব্যসমূহ