জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

কুতুপালং রোহিঙ্গা বাজারে আগুন, ৩ রোহিঙ্গার মৃত্যু

 




উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প লাগোয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে মারা গেছে দোকানে থাকা তিনজন রোহিঙ্গা।


জানা গেছ, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়। কি কারণে আগুন লেগেছে তদন্তের পর জানা যাবে বলে উখিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. এমদাদ জানিয়েছেন। আগুনে কুতুপালং রোহিঙ্গা বাজারের ১০ টি দোকান ভস্মীভূত হয়েছে। ভস্মীভূত হওয়ার দোকানগুলোতে কয়েক কোটি টাকার মালামাল ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ।আগুনের ভয়াবহতায় দোকান গুলো পুড়ে ছাই হয়ে গেছে ।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে তিনটি লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। পুড়ে যাওয়া লাশের তিনজনেই রোহিঙ্গা, তারা দোকানের ভিতর ঘুমিয়ে ছিল বলে জানা গেছে। নিহতদের মধ্যে রয়েছেন আনসারুল্লাহ, আয়াজ ও ফয়জুর রহমান।


উখিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ এমদাদ জানিয়েছেন,আগুন লাগার সংবাদটি আমরা দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে যায় এবং দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। কুতুপালং বাজারের স্থানীয় বাসিন্দা মুজিব সওদাগর বলেন, সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনের ঘটনায় অনেক স্থানীয় পরিবারও ক্ষতিগ্রস্থ হয়েছে। তাদের ক্ষতি পুষিয়ে উঠার আগেই ফের অগ্নিকান্ডে কুতুপালং বাজারে আগুন লাগে। বারংবার আগুনের ঘটনায় প্রকৃত রহস্য উদঘাটনে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানাই।

মন্তব্যসমূহ