জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

সামরিক অভ্যুত্থান মানবতার বিরুদ্ধে অপরাধ : এরদোগান

 




সামরিক অভ্যুত্থানকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। রোববার দেশটিতে ‘পোস্ট মর্ডান’ অভ্যুত্থান হিসেবে পরিচিত ১৯৯৭ সালে তুরস্কের সামরিক অভ্যুত্থানের ২৪তম বার্ষিকী উপলক্ষে এক ভিডিও বার্তায় এই মন্তব্য করেন তিনি।


১৯৯৭ সালের ২৮ ফেব্রুয়ারি তুরস্কের তৎকালীন প্রধানমন্ত্রী নাজিমুদ্দিন এরবাকানের নেতৃত্বের ওয়েলফেয়ার পার্টির সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। রজব তাইয়েব এরদোগান সেই সময় ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে নির্বাচিত হয়ে ইস্তাম্বুলের মেয়র হিসেবে দায়িত্বরত ছিলেন।


অভ্যুত্থানের পর ওয়েলফেয়ার পার্টিকে নিষিদ্ধ করা হয় এবং এরদোগানকে জেলে যেতে হয়।


রোববার টুইটারে প্রকাশিত ভিডিও বার্তায় এরদোগান বলেন, ‘সব বাধা সত্ত্বেও আমি গর্ব ও সম্মানের সাথে জনগণের ভোটে নির্বাচিত মর্যাদাবান তুর্কি জাতির প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছি।’


তিনি বলেন, ‘সামরিক অভ্যুত্থান মানবতার বিরুদ্ধে অপরাধ। ২৮ ফেব্রুয়ারি আমি তার অভিজ্ঞতা পেয়েছি এবং এই বিষয়ে সচেতনতা আমার রয়েছে।’


সূত্র : ইয়েনি শাফাক


মন্তব্যসমূহ