তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

বিশ্বজুড়ে করোনায় আরও সাড়ে ছয় হাজার মানুষের মৃত্যু

 




বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে আরও সাড়ে ছয় হাজার মানুষের। মোট প্রাণহানি ২৪ লাখ ১০ হাজার ছাড়িয়েছে। রোববার দৈনিক মৃত্যুর শীর্ষে ছিল মেক্সিকো। দেশটিতে ২৪ ঘণ্টায় ১২শ’র বেশি মানুষের প্রাণ গেছে কোভিড নাইনটিনে।


করোনা সংক্রমণে যুক্তরাষ্ট্রে মারা গেছে এক হাজারের বেশি মানুষ। সাড়ে ৬শ’র মতো মৃত্যু হয়েছে ব্রাজিলে। সাড়ে ৪শ’র কাছাকাছি মৃত্যুর পর রাশিয়ার মোট প্রাণহানি ৮০ হাজার ছাড়িয়েছে।


বিশ্বে গত একদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৮১ হাজারের বেশি মানুষের। মোট আক্রান্ত ১০ কোটি ৯৩ লাখ ৭২ হাজারের ওপর।


গতকাল বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি ছাড়ায় ২৪ লাখ। একদিনে আরও ৯ হাজার ৬শ’র বেশি মৃত্যু হয়। এই একদিনে যুক্তরাষ্ট্রে ২ হাজারের কাছাকাছি মৃত্যু হয়। ৪ লাখ ৯৬ হাজারের কাছাকাছি দেশটির মোট প্রাণহানি। শনিবার ১৩শ’র বেশি মৃত্যু হয়েছে মেক্সিকোয়।

মন্তব্যসমূহ