পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

বসনিয়ার প্রথম হিজাবি মন্ত্রী

 




বসনিয়া ও হার্জেগোভিনার প্রথম হিজাবি মন্ত্রী নাইদা হুতা মুমিনোভিক। সারায়েভো প্রাদেশিক সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। বসনিয়ার ইতিহাসে তিনিই প্রথম হিজাব পরা মন্ত্রী। 


গত ১২ জানুয়ারি সারায়েভো প্রদেশের ইডেন ফোর্টও নেতৃত্বাধীন নতুন সরকারের কাছে শপথ গ্রহণ করেন তিনি। বসনিয়ার নতুন সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন তিনি। এর আগে গত নভেম্বর সারায়েভোর জোট সরকারের পদত্যাগের পর নতুন সরকার গঠন করা হয়।


মুমিনোভিকের জীবনের পুরো সময় কেটেছে অধ্যয়ন ও অধ্যাপনায়। একটি স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষিকা হিসেবে জীবনযাত্রা শুরু করেন তিনি। অতঃপর বসনিয়ার একটি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। 


মুমিনোভিক ১৯৮১ সালে সারায়েভো নগরীতে জন্মগ্রহণ করেন। বসনিয়া ও হার্জেগোভিনায় যুদ্ধ শুরু হলে সপরিবারে অস্ট্রিয়ায় পাড়ি জমান। 


১৯৯৬ সালে যুদ্ধ শেষ হলে ফের বসনিয়ায় ফিরে আসেন। সবনিয়ার একটি কলেজ থেকে তিনি উচ্চমাধ্যমিক পাঠ সম্পন্ন করেন। 


অতঃপর সারায়েভো বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা সাহিত্য ও আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ইংরেজির শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন তিনি। 


পারিবারিক জীবনে হুতা মুমিনোভিক বিবাহিত ও দুই সন্তানের জনক। ২০১৫ সাল থেকে উচ্চমাধ্যমিক স্কুলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 


বসনিয়া ও হার্জাগোভিনায় নারীদের অংশগ্রহণ নিয়ে আনাদোলু এজেন্সিকে মুমিনোভিক বলেন, ‘সারায়েভো সরকারের বিভিন্ন পদে মাত্র চারজন নারী দায়িত্ব পালন করছেন।’


সরকারি পদে ও নেতৃত্বে আরো বেশি নারীদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে মুমিনোভিক বলেন, ‘প্রশাসনে অনেক নারীর অংশ্রগহণ জরুরি। রাজনৈতিক ক্ষেত্রে ও সিদ্ধান্ত গ্রহণে নারীদের এগিয়ে আহ্বানে আমরা এখনো সূচনালগ্নে।’


নারীদের নিজের প্রতি আস্থাবান হওয়ার আহ্বান করে মুমিনোভিক বলেন, ‘নারীদের আত্মবিশ্বাস থাকতে হবে এবং নিজেকে কখনো দুর্বল ভাবা যাবে না। নতুবা রাজনৈতিক জীবনে এগিয়ে চলা সম্ভব নয়।’ 


বসনিয়ার ও হার্জেগোভিনায় ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তিন বছর ব্যাপী নির্মম যুদ্ধের পর ডেটন শান্তি চুক্তি অনুষ্ঠিত হয়। চুক্তি মতে পুরো অঞ্চলকে দুটি ফেডারেল অঞ্চলে বিভক্ত করা হয়। একটি বসনয়িা ও হার্জেগোভিনা। অপরটি সার্বিয়া অঞ্চল। বসনিয়ার অন্তর্ভূক্ত ১০ টি প্রদেশে নিজস্ব সরকার ও প্রশাসন আছে।


সূত্র : আনাদোলু এজেন্সি 

মন্তব্যসমূহ