পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

দেশে প্রথম করোনা ভ্যাকসিন গ্রহণ করলেন রুনুসহ ৫ জন

 




বাংলাদেশে প্রথম করোনার ভ্যাকসিন গ্রহণ করলেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরুনিকা কস্তা। তার ভ্যাকসিন গ্রহণ করা শেষে পর্যায়ক্রমে ভ্যাকসিন গ্রহণ করেন আরও চারজন।


এসময় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে গণভবন থেকে সরাসরি সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সিনিয়র নার্স রুনুর পর ভ্যাকসিন গ্রহণ করেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আহমদ লুৎফুর মোবেন, তারপর ভ্যাকসিন গ্রহণ করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এরপর ভ্যাকসিন গ্রহণ করেন মতিঝিল ট্রাফিক বিভাগের কর্মকর্তা মো. দিদারুল ইসলাম। সর্বশেষ ভ্যাকসিন গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ।


এসময় ভ্যাকসিন গ্রহণ করা শেষে রুনু কস্তাসহ কয়েকজন ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থাকা অবস্থায় প্রধানমন্ত্রীকে ‌‌‌‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ শ্লোগান দিয়ে অভিনন্দন জানান।

মন্তব্যসমূহ