পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

ইসরাইলে ফাইজারের টিকায় ১৩ জনের মুখ বিকৃত

 




ইসরাইলে ফাইজারের কোভিড ভ্যাকসিন নেয়ার পর ১৩ জনের মুখ বেঁকে (প্যারালাইসিস) যাওয়ার খবর পাওয়া গেছে। টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় ২৮ ঘণ্টা তাদের মুখ বাঁকা ছিল, এমন দাবি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের।


টিকা নেওয়ায় পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া ব্যক্তির সংখ্যা হয়তো আরও বেশি। ভুক্তভোগীদের মধ্যে একজন জানান, ‘অন্তত ২৮ ঘণ্টা আমার মুখ বিকৃত ছিল। তবে ধীরে ধীরে সেরে গেছে।’


কেন মুখ বাঁকা হয়ে গেল বিষয়টি পরিষ্কার নয় ইসরাইলি চিকিৎসকদের কাছে। পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে কোন মন্তব্য করেনি ফাইজার-বায়োএনটেকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


চিকিৎসকরা জানান, যারা প্রথম ধাপে টিকা নিয়েছিল তাদের মুখে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। পরে তাদের পর্যবেক্ষণে রাখা হয়।’


যাদের সমস্যা দেখা দিয়েছে তাদের টিকার দ্বিতীয় ডোজ দিতে বিশেষজ্ঞরা শঙ্কিত। তবে ওইসব ব্যক্তিদের মুখ স্বাভাবিক হয়ে যাওয়ায় করোনার দ্বিতীয় ডোজ দিতে চাচ্ছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।


সম্প্রতি নরওয়েতেও ফাইরাজের টিকা নেওয়ার পর ২৩ জন মারা যান। নরওয়ের কর্মকর্তারা জানান, মারা যাওয়াদের সবার বয়স ৮০ বছরের বেশি। এছাড়াও অনেকের শরীরে নানা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। একই পরিস্থিতি ভারতের দিল্লিতেও। সেখানকার চিকিৎসকদের তথ্য মতে, টিকা নেয়া অর্ধশত মানুষের শরীরের সমস্যা পাওয়া গেছে।


তবে টিকা নিয়ে এতো অভিযোগের পরও এখন মুখ খোলেনি ফাইজার-বায়োএনটেক।

মন্তব্যসমূহ