তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

১৮ বছরের নিচে কাউকে ভ্যাকসিন দেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

 





জানুয়ারির ২৫ বা ২৬ তারিখই সেরাম ইনস্টিটিউটের টিকা আসবে বলে ফের জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া অন্য ভ্যাকসিন আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি। তবে বাংলাদেশের জন্য অক্সফোর্ডের ভ্যাকসিনই উপযোগী।


সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্যা রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় তিনি জানান, ঢাকায় তিনশো টিকা কেন্দ্র করা হচ্ছে। এক্ষেত্রে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে প্রাধান্য দেয়া হচ্ছে। প্রশিক্ষণ দেয়া হচ্ছে ৪২ হাজার জনবলকে। এছাড়া ১৮ বছরের নিচে কাউকেই ভ্যাকসিন দেয়া হচ্ছে না।


মন্ত্রী বলেন, ভ্যাকসিন নেয়ার পর অসুস্থ কেউ অসুস্থ হলে সরকার তার চিকিৎসা করাবে।স্বাস্থ্যখাতে দুর্নীতিতে জড়িতদের শাস্তির আওতায় আনা হয়েছে। জাহিদ মালেক জানান, সফলতার সাথে করোনা মোকাবেলার জন্য বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রধানমন্ত্রীর প্রশংসা করেছে।

মন্তব্যসমূহ