হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

বিশ্বে একদিনে করোনায় ১৩ হাজারের বেশি মৃত্যু

 




মহামারির ১১ মাসে প্রথমবারের মতো একদিনে ১৩ হাজারের বেশি মৃত্যু দেখলো বিশ্ব। শুধু যুক্তরাষ্ট্রেই ২৪ ঘণ্টায় মারা গেছেন রেকর্ড ৩৩শ’ মানুষ। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো ১৬ লাখ ৫৪ হাজার। আক্রান্ত সাড়ে ৭ কোটি।


বুধবারই নতুন করে প্রায় ৭ লাখ মানুষের দেহে মিলেছে কোভিড নাইনটিন। সোয়া দু’লাখের বেশি দৈনিক সংক্রমণে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা পৌনে দু’কোটি ছুঁইছুঁই।


দিনের দ্বিতীয় সর্বোচ্চ প্রায় ১ হাজার মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে মোট প্রাণহানি ১ লাখ ৮৪ হাজারের মতো। দৈনিক প্রাণহানি ৬শ’ থেকে সাড়ে ৭শ’ ছিল জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, পোল্যান্ড ও রাশিয়ায়।


এদিন রেকর্ড আড়াইশ’ মৃত্যু দেখেছে তুরস্ক। দৈনিক মৃত্যু কিছুটা কমেছে ভারত, ফ্রান্স ও ইরানে। যদিও করোনায় মৃত্যুতে তৃতীয় শীর্ষ দেশ ভারতে, এ পর্যন্ত ১ লাখ ৪৫ হাজারের মতো মানুষ মারা গেছেন। মেক্সিকোতে এ সংখ্যা ১ লাখ ১৬ হাজারের মতো।

মন্তব্যসমূহ