গণহত্যায় জড়িত হয়ে ক্ষমা না চাইলে রাজনীতিতে ঠাঁই নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

  গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে যারা জড়িত এবং এসব অপকর্মের জন্য যাদের কোনো অনুশোচনা নেই, দেশের মানুষ তাঁদের রাজনীতি বরদাশত করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ শুক্রবার (৭ আগস্ট ২০২৬) সকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নবনির্মিত ফ্ল্যাট উদ্বোধন ও পরবর্তীতে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিদেশে বসে ষড়যন্ত্র বরদাশত নয় অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে বসে একটি নির্দিষ্ট চক্রান্তকারী গোষ্ঠী বাংলাদেশে প্রতিনিয়ত অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে দেশের জনগণ সচেতন এবং তাদের এই ষড়যন্ত্রমূলক অপতৎপরতায় কোনো কাজ হবে না বলে তিনি জোর দাবি করেন। অপরাধীদের ক্ষমা চাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করে বলেন, "যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য সরাসরি দায়ী, অথচ এখনও পর্যন্ত এসব অপরাধের জন্য বিন্দুমাত্র অনুতপ্ত নয় এবং দেশের মানুষের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি, তাদের কোনো ধরনের রাজনীতি বাংলাদেশের মাটিতে ঠাঁই পাবে না।" অনুষ্ঠানে স...

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হারাম: লেবাননের শীর্ষ আলেম

 




ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা ধর্মীয় এবং নৈতিকভাবে সম্পূর্ণ হারাম। কয়েকটি আরব রাষ্ট্র ইসরাইলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠার যে বিশ্বাসঘাতক পদক্ষেপ নিয়েছে তার বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণের জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানানলেবাননের শীর্ষ পর্যায়ের আলেম এবং সুপ্রিম ইসলামিক শিয়া কাউন্সিলের প্রধান শেখ আব্দুল আমির কাবালান।


গতকাল রোববার লেবাননের শীর্ষ পর্যায়ের আলেম এই বক্তব্য দেন। তিনি বলেন, আইনত ইসরাইলের সঙ্গে সম্পর্ক করার কোনো সুযোগ নেই।


শেখ আব্দুল আমির কাবালান আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কথিত ডিল অব দ্যা সেঞ্চুরি ঘোষণা করেছেন তা বাস্তবায়নের অংশ হিসেবে আরব রাষ্ট্রগুলোর সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়া হয়েছে।


ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং সুদান সম্প্রতি যে চুক্তি করেছে তা পরিপূর্ণভাবে নাকচ করে দেয়ার জন্য লেবাননের এ আলেম আরব রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান। পাশাপাশি ইহুদিবাদী ইসরাইলের পণ্য সর্বাত্মকভাবে বয়কট করার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান।


তিনি বলেন, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইসরাইলের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনা মোকাবেলা করা যাবে।


সূত্র : পার্সটুডে

মন্তব্যসমূহ