জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে ২৭০০ সেনা হারিয়েছে আজারবাইজান




 বিরোধপূর্ণ নাগোরনো-কারবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের সঙ্গে টানা ছয় সপ্তাহ সংঘাত হয়। এতে আজারবাইজানের ২৭৮৩ জন সেনা নিহত হয়েছেন এবং শতাধিকের বেশি সেনা এখনো নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আজারবাইজানের কর্তৃপক্ষ। খবর-রয়টার্সের।  


এর আগে ২৭ সেপ্টেম্বরের পর থেকে নতুন করে নাগোরনো-কারাবাখে আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে  আজারবাইজানের সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির বিষয়টি প্রকাশ করেনি বাকু।    


১০ নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চুক্তি হয়।  এর আগ পর্যন্ত প্রায় তিন দশক ধরে নাগোরনো-কারাবাখ অঞ্চলটি নিয়ন্ত্রণ করেছে জাতিগত আর্মেনীয়রা। ১৯৯০ এর দশকে বিরোধপূর্ণ অঞ্চলটিতে যুদ্ধে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। 


এদিকে আর্মেনিয়ার পক্ষ থেকে সামরিক বাহিনীর নিহতের চূড়ান্ত সংখ্যাটি প্রকাশ করা হয়নি। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ১৪ নভেম্বর জানিয়েছেন, ২৩১৭ জন সেনা সদস্য নিহত হয়েছেন। 

মন্তব্যসমূহ