জ্বালানি সেক্টরকে অস্থিতিশীল করতে একটি চক্র সুকৌশলে সক্রিয়: প্রধানমন্ত্রী

একটি নির্দিষ্ট চক্র বেশ সুকৌশলে দেশের জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় রয়েছে এবং তারা নানাভাবে বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর জ্বালানি খাত’ অনুষ্ঠানে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটের কথা স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাস সংক্রান্ত বিষয়ে বেশ কষ্ট ভোগ করছেন এবং সরকার সে বাস্তবতাকে একবারের জন্যও অস্বীকার করেনি। মূলত বিগত সরকারের কাছ থেকে একটি সামগ্রিক ভঙ্গুর ব্যবস্থা উত্তরাধিকার সূত্রে পাওয়া গেছে।" তিনি আরও স্পষ্ট করে বলেন, "অতীত সরকারের সময়ে গ্যাস, জ্বালানি বা পেট্রোলিয়াম খাতে অত্যন্ত অপরিকল্পিতভাবে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছিল। নির্দিষ্ট কিছু সুবিধাভোগী মহলকে বাড়তি সুবিধা দিতেই নেওয়া হয়েছিল এসব ক্ষতিকর নীতি। যার চূড়ান্ত খেসারত এখন দেশের সাধারণ মানুষ ও বর্তমা...

বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় আরও ৯ হাজার প্রাণ কেড়ে নিলো করোনা

 




বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় আরও ৯ হাজার প্রাণ কেড়ে নিলো কোভিড নাইনটিন। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৫ লাখের বেশি। এ নিয়ে বছরজুড়ে মহামারিতে মৃতের সংখ্যা ১৭ লাখ ৮ হাজারের বেশি; আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে পৌনে ৮ কোটি।


সোমবার, ১৭শ’র মতো মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি তিন লাখ ২৭ হাজার ছুঁইছুঁই। আক্রান্ত ১ কোটি সাড়ে ৮৪ লাখ মানুষ। এদিন, দ্বিতীয় সর্বোচ্চ সাড়ে ৫শ’ মানুষ মারা গেছেন ব্রাজিলে। ফলে দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখ ৮৭ হাজারের বেশি।


গড়ে ৫শ’র বেশি দৈনিক মৃত্যু রেকর্ড হয়েছে জার্মানি, রাশিয়া। সাড়ে ৩শ’ থেকে ৪শ’ মৃত্যু দেখেছে ইতালি-ফ্রান্স। দৈনিক মৃত্যু ৩শ’তে নেমে আসায় ভারতে কোভিডে প্রাণহানি ছাড়িয়েছে ১ লাখ ৪৬ হাজার। মেক্সিকোতে এ সংখ্যা ১ লাখ ১৯ হাজারের মতো।

মন্তব্যসমূহ