হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

নাইজেরিয়ায় হামলায় ১১০ বেসামরিক নাগরিক নিহত: জাতিসংঘ

 




নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় একটি গ্রামে সপ্তাহের শেষ দিকে ভয়াবহ হামলায় কমপক্ষে ১১০ জন নিহত হওয়ার ঘটনায় বোকোহারাম জিহাদি গ্রুপকে দায়ী করা হয়েছে। দেশটিতে নিযুক্ত জাতিসংঘ মানবাধিকার সমন্বয়ক রোববার একথা জানিয়েছেন। খবর এএফপি’র।


প্রাথমিকভাবে ওই বর্বর হামলায় ৪৩ জনের নিহত হওয়ার কথা বলা হলেও পরে কমপক্ষে ৭০ জনের মৃত্যুর কথা জানানোর পর এক বিবৃতিতে এডওয়ার্ড ক্যালন বলেন, এ ঘটনায় ‘অন্ততপক্ষে ১১০ জন বেসামরিক নাগরিককে নির্মমভাবে হত্যা করা হয় এবং আরো অনেকে আহত হয়েছে।’


নাইজেরিয়ার মাইদুগুরি নগরীর কাছে কোশবি গ্রামে শনিবার এ হত্যাযজ্ঞ চালানো হয়।

মন্তব্যসমূহ