জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

এবার ফ্রান্সে মসজিদে আগুন!

 



এবার ফ্রান্সে একটি মসজিদ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা। 


শনিবার (৩১ অক্টোবর) দেশটির মসজিদ কমিটির প্রধান এ তথ্য জানিয়েছেন। সোমবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এ সংবাদটি প্রকাশিত হয়েছে।


ফ্রান্সের ইসলামিক কনফেডারেশন ন্যাশনাল অপিনিয়নের (সিআইএমজি) সাধারণ সম্পাদক ফাতিহ সাইকি বিভিন্ন গণমাধ্যমকে বলেন, কেউ একজন একটি ক্যানে পেট্রোল ভরে তা মসজিদে ছুড়ে মারে। সেখান থেকেই মসজিদে আগুনের সূত্রপাত ঘটে। তবে ভাগ্য ভালো সেই আগুন বড় আকার ধারণ করতে পারেনি। আগুনে মসজিদের বড় কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।


এ ঘটনায় মসজিদ কর্তৃপক্ষ নিকটস্থ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। পুলিশ মসজিদটি পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে।


এক বিবৃতিতে স্থানীয় পুলিশ জানিয়েছে, মসজিদে আগুন দেয়ার এই ঘটনাকে তারা ‘অগ্নিসংযোগের চেষ্টা’ হিসেবেই দেখছেন। তদন্তের স্বার্থে সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।


এদিকে ফ্রান্সের রাস্তায় রাস্তায় এখন সেনাবাহিনীর টহল। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে ফ্রান্সের চার্চগুলো। শিল্প আর সাহিত্যের প্যারিস যেন ভয় আর আতঙ্কের। শুরুটা হয়েছিল বিতর্কিত রম্য ম্যাগাজিন শার্লি এবদোর মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ থেকে। সেই আগুনে ঘি ঢেলে বিতর্ক উসকে দেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।


ম্যাক্রোঁর বিরূপ মন্তব্যের জেরে বিশ্বের বিভিন্ন দেশে ফরাসি পণ্য বয়কটের পাশাপাশি বিক্ষোভ অব্যাহত রয়েছে।


সূত্র: আনাদুল এজেন্সি 

মন্তব্যসমূহ