তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো ১৪ লাখ

 




বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো ১৪ লাখ। ২৪ ঘণ্টায় আরও ৮ হাজার প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। নতুন করে প্রায় ৫ লাখ মানুষের দেহে শনাক্ত হয়েছে কোভিড নাইনটিন। ফলে মোট আক্রান্ত ৫ কোটি ৯৫ লাখের মতো।


সোমবারও সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। প্রায় ৯শ’ প্রাণহানিতে দেশটিতে মোট মৃত্যু ২ লাখ ৬৪ হাজারের মতো। দিনের দ্বিতীয় সর্বোচ্চ- সাড়ে ৬শ’ প্রাণহানির ফলে, বিশ্বের ষষ্ঠ দেশ হিসেবে ইতালিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজার। এদিন ৫শ’ মৃত্যু রেকর্ড করেছে ফ্রান্স। পৌনে ৫শ’ মৃত্যুতে ভারতে প্রাণহানি ১ লাখ ৩৪ হাজার ছাড়িয়েছে। সংক্রমিত পৌনে ৯২ লাখ।


একদিনে সাড়ে ৪শ’র বেশি মারা গেছে ইরানে; সাড়ে ৩শ’র বেশি রাশিয়ায়। ৩ শতাধিক মৃত্যু দেখেছে ব্রাজিল-মেক্সিকো। তবে দৈনিক প্রাণহানি আড়াইশ’র নিচে নেমেছে যুক্তরাজ্য-জার্মানিসহ বিভিন্ন দেশে।

মন্তব্যসমূহ