তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

হাসপাতালে কিশোরীর মৃতদেহ ছিঁড়ে খাচ্ছে কুকুর! (ভিডিও)

 




ভারতের উত্তরপ্রদেশের সাম্বাল জেলার সরকারি হাসপাতালের ভিতরে একটি কিশোরীর মৃতদেহ ছিঁড়ে খেয়েছে কুকুর। নির্মম এই ঘটনার একটি ভিডিও ক্ষোভ সৃষ্টি করেছে জনমনে।   


বৃহস্পতিবার, এই সড়ক দুর্ঘটনার পরে কিশোরীকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর তাকে মৃত ঘোষণা করা হয়। পরে তার দেহ হাসপাতালের এক কোণে ফেলে রাখা হয়েছিল বলে জানা যাচ্ছে।  


২০ সেকেন্ডের ওই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, স্ট্রেচারের উপর উঠে মুখ দিয়ে চাদর সরিয়ে মৃতদেহ খুবলে খাচ্ছে কুকুর। 


খবর পেয়ে হাসপাতালে পরিবার পৌঁছালে এমন দৃশ্যই দেখেন তারা। স্থানীয় থানায় হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে মৃত কিশোরীর পরিবার। রাস্তার কুকুরের এই উপদ্রবের কথা স্বীকার করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। 


মন্তব্যসমূহ