তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

২৪ ঘণ্টায় প্রায় ১২ হাজার মৃত্যু, নতুন সংক্রমণ সাড়ে পাঁচ লাখ

 




২৪ ঘণ্টায় করোনাভাইরাসে রেকর্ড ১১ হাজার সাত’শ মানুষের মৃত্যু দেখলো বিশ্ব। এসময়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে সাড়ে পাঁচ লাখের মতো। ফলে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ছয় কোটি। মোট মৃত্যু ১৪ লাখ ১৪ হাজার ছুঁইছুঁই।


মঙ্গলবারও, সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। মে মাসের পর প্রথম ২১শ’র বেশি মৃত্যুতে দেশটিতে মোট প্রাণহানি দুই লাখ ৬৬ হাজারের মতো। এপ্রিলের পর প্রথম সাড়ে ছয়শ’র বেশি মৃত্যু রেকর্ড করেছে ইতালি। দেশটিতে মোট প্রাণহানি সাড়ে ৫১ হাজার।


সাড়ে ছয়’শ মৃত্যুর ফলে ব্রাজিলেও প্রাণহানি এক লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। এদিন ছয়’শ করে মৃত্যু রেকর্ড করেছে যুক্তরাজ্য-ফ্রান্স। পাঁচশ’র বেশি মানুষ মারা গেছে পোল্যান্ড, স্পেন আর রাশিয়ায়। প্রায় পাঁচ’শ মৃত্যুতে, ভারতেও প্রাণহানি এক লাখ ৫৪ হাজার ছুঁইছুঁই। এ পর্যায়ে দিনে পাঁচ’শ মতো মৃত্যু দেখছে ইরানও।

মন্তব্যসমূহ