জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিতে ২ ভারতীয় সেনা নিহত



 জম্মু-কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিবর্ষণের ফলে নায়েক প্রেম বাহাদুর খতরি এবং রাইফেল ম্যান সুখবীর সিং নামে দু’জন ভারতীয় সেনা জওয়ান নিহত হয়েছেন।


আজ (শুক্রবার) জম্মু ভিত্তিক প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দর আনন্দ পাকিস্তানি সেনারা বিনাপ্ররোচনায় রাজৌরি জেলার সুন্দেরবানী সেক্টরে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলিবর্ষণ করার কথা জানান। ভারতীয় সেনা জওয়ানরাও পাল্টা গুলিবর্ষণের মধ্যদিয়ে পাকিস্তানি বাহিনীকে  উপযুক্ত ও কঠোর জবাব দিয়েছে। উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালীন সেনাবাহিনীর দুই সদস্য প্রাণ হারিয়েছেন।


অন্যদিকে, গতকাল (বৃহস্পতিবার) পাকিস্তানি সেনার গুলিতে পুঞ্চের কিরনি সেক্টরে কর্তব্যরত অবস্থায় নিহত হন সুবেদার স্বতন্ত্র সিং। পাকিস্তানি বাহিনী ভারতীয় সেনার অগ্রবর্তী ঠিকানা টার্গেট করে মর্টার হামলা ও গুলিবর্ষণ করলে ওই কর্মকর্তা নিহত হন।


বৃহস্পতিবার পাকিস্তানী সেনাবাহিনী কিরনি, কসবা, দিগওয়ার, মালটি ও দালান সেক্টরে সামরিক চৌকি ও বেসামরিক আবাসিক এলাকা টার্গেট করে হালকা ও বড় অস্ত্রের সাহায্যে ব্যাপক গোলাগুলিবর্ষণ করে। পাক বাহিনীর  গোলাগুলির ফলে কিরনির সেক্টরে সেনাবাহিনীর সুবেদার পদমর্যাদার স্বতন্ত্র সিং এবং একজন বেসামরিক ব্যক্তি গুরুতর আহত হন।


আহত সেনা কর্মকর্তাকে উধমপুর কমান্ড হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। একইসময়ে,  মুহাম্মাদ রশিদ (৫০) নামে আহত স্থানীয় এক বাসিন্দাকে চিকিৎসার জন্য গ্রামবাসীরা রাজা সুখ দেব সিং জেলা হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য জম্মুর জিএমসি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


পার্সটুডে

মন্তব্যসমূহ