পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

মার্কিন নির্বাচন: ইলেক্টোরালে বাইডেন ২২৭, ট্রাম্প ২০৪

 




হোয়াইট হাউজ দখলের তুমুল লড়াই চলছে দুই প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং বাইডেনের মধ্যে। এখন পর্যন্ত প্রাথমিক ফলাফলে ইলেক্টোরাল কলেজ ভোট ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন প্রতিদ্বন্দ্বী বাইডেন। 


মার্কিন গণমাধ্যগুলির তথ্যমতে, এখন পর্যন্ত ইলেকটোরাল ভোটে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে জো বাইডেন ২৩টি ইলেক্টোরাল কলেজ ভোটে এগিয়ে।


ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন ইলেক্টোরাল ভোট পেয়েছেন ২২৭টি। অপরদিকে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২০৪টি ইলেক্টোরাল ভোট।


অ্যালাবামা, আরকানসাস, ইন্ডিয়ানা, কেন্টাকি, লুইজিয়ানা, মিসিসিপি ,নর্থ ডাকোটা, ওকলোহোমা , সাউথ ডাকোটা , টেনেসি ,ওয়েস্ট ভার্জিনিয়া ওয়েমিং প্রাথমিকভাবে দখলে নিয়েছেন ট্রাম্প। সবশেষ ঝুলন্ত ওহাইও অঙ্গরাজ্য জিতে নিয়েছেন এই রিপাবলিকান প্রার্থী।


আর জো বাইডেন কানেকটিকাট, ডেলওয়ার, ডিসট্রিক্ট অব কলম্বিয়া, ইলিনয়, ম্যারিল্যান, ম্যাসাচুসেটস, নিউ জার্সি, নিউইয়র্ক, রোডি আইল্যান্ড, ভারমন্ট, ভার্জিনিয়াসহ কয়েকটি অঙ্গরাজ্যে জিতে নিয়েছেন।


যে প্রার্থী ২৭০ ইলেক্টোরাল ভোট পাবেন তিনি নির্বাচনে জিতে যাবেন। তবে এর মধ্যে নির্বাচন পর্যবেক্ষকেরা আশা করছেন, কয়েকটি ব্যাটলগ্রাউন্ড রাজ্যের ফলাফল হোয়াইট হাউসের দৌড়ে গুরুত্বপূর্ণ হতে উঠতে পারে। এর মধ্যে ফ্লোরিডা অঙ্গরাজ্য প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


মন্তব্যসমূহ