হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো সাড়ে ১৪ লাখের বেশি

বিশ্বজুড়ে আরও ৯ হাজারের বেশি প্রাণ গেলো করোনাভাইরাসে। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৫ লাখ ৬০ হাজারের কাছাকাছি।

দৈনিক সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে এখনও যুক্তরাষ্ট্র। শনিবার ১২শ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। নতুন করে ১ লাখ ৪২ হাজারের মতো মানুষের শরীরে পাওয়া গেছে করোনার উপস্থিতি।

এদিকে ৬ শতাধিক মৃত্যু দেখেছে ব্রাজিল, ইতালি ও মেক্সিকো ও পোল্যান্ড। রাশিয়ায় প্রাণ গেছে ৫শ’য়ের বেশি।

যুক্তরাজ্য ও ভারতে সাড়ে ৪শ’র বেশি মৃত্যু হয়েছে কোভিড নাইনটিনে। বিশ্বে করোনায় মোট মৃত্যু ছাড়িয়েছে ১৪ লাখ ৫৭ হাজার। আক্রান্ত ৬ কোটি ২৫ লাখ ৫০ হাজারের বেশি মানুষ।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

মন্তব্যসমূহ