ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

  ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম-খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে আজ বুধবার (৫ আগস্ট) সকালে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগ...

বিশ্বে করোনায় আক্রান্ত ৫ কোটি ৪৩ লাখ, মৃত্যু ১৩ লাখ ১৮ হাজার



 বিশ্বে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। মৃত্যুর সারিও দীর্ঘ হচ্ছে। এরই মধ্যে সংক্রমিত রোগীর সংখ্যা ৫ কোটি ৪৩ লাখ ছাড়িয়ে গেছে। আর লাশের মিছিলে যোগ দিয়েছেন কমপক্ষে বিশ্বের ১৩ লাখ ১৮ হাজার মানুষ। এ তথ্য ওয়ার্ল্ডওমিটারসের।


করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক এই ওয়েবসাইটের তথ্যমতে, রোববার বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার ৭৫২ জন। আর মারা গেছেন ১৩ লাখ ১৮ হাজার ২৭৮ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৭৮ লাখ ৬৯ হাজার ৯৬ জন। 


এদিকে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৫৩৭ জনে। মৃত্যু হয়েছে ১৩ লাখ ১০ হাজার ৪৩৩ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ৩ কোটি ৪৬ লাখ ৮১ হাজার ৭৯৫ জন।


বিশ্বের করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১২ লাখ ২৬ হাজার ৩৮ জন। দেশটিতে করোনায় মারা গেছে ২ লাখ ৫১ হাজার ২৫৬ জন।


সংক্রমণে ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৮ লাখ ১৪ হাজার ৯০২ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ২৯ হাজার ৬৭৪ জন।


সংক্রমণে ব্রাজিল তৃতীয় অবস্থানে থাকলেও মৃত্যুতে দ্বিতীয়। লাতিন আমেরিকার দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫৮ লাখ ৪৮ হাজার ৯৫৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ৬৭৩ জন।


তালিকায় ফ্রান্সের অবস্থান চতুর্থ। রাশিয়া পঞ্চম। স্পেন ষষ্ঠ। যুক্তরাজ্য সপ্তম।


গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।


এটি দ্রুত বিশ্বময় ছড়িয়ে পড়ায় ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


১১ ফেব্রুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগের নামকরণ করে ‘কোভিড-১৯’।


১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।  

মন্তব্যসমূহ