জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

করোনায় বাংলাদেশকে উপহার পাঠালেন তুরস্কের প্রেসিডেন্ট

 




করোনা মহামারী পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে তুরস্ক।  দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান করোনা মোকাবেলায় উপহার হিসেবে চিকিৎসাসামগ্রী পাঠিয়েছেন। 

 

বুধবার তুরস্কের প্রেসিডেন্টের পক্ষ থেকে পাঠানো করোনা চিকিৎসার উপহারসামগ্রী হস্তান্তর করেন ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বুধবার তার কার্যালয়ে এ সামগ্রী গ্রহণ করেন। 


তুরস্কের পক্ষ থেকে ১০ হাজার পিস করে এন নাইন্টিফাইভ মাস্ক, গাউন, কাভারঅল, ২০টি ভেন্টিলেটর মনিটর, স্ট্যান্ড সেটসহ বেশ কিছু করোনাসামগ্রী দেয়া হয় বাংলাদেশকে। 


এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু দিন আগে আমি তুরস্ক সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করি। তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও বৃদ্ধি করতে বদ্ধপরিকর।


ড. মোমেন বলেন, এর আগেও তুরস্ক চারবার করোনা চিকিৎসাসামগ্রী বাংলাদেশকে দিয়েছে। তবে এবার তুরস্কের প্রেসিডেন্ট বিশেষ করে এ উপহার দিয়েছেন। এরদোগান বলেন, দুই দেশের ব্যবসা দুই বিলিয়ন ডলার উত্তীর্ণ হওয়া এখন সময়ের বিষয়।


তিনি বলেন, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীও অচিরেই বাংলাদেশে আসবেন বলে জানিয়েছেন। তিনি বাংলাদেশে নবনির্মিত তুর্কি দূতাবাস উদ্বোধন করতে আসবেন।


মন্তব্যসমূহ