তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

আর্মেনিয়ার দুই যুদ্ধবিমান ভূপাতিত করলো আজারবাইজান

 




আর্মেনিয়ার দুটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে আজারবাইজান।বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করে।এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক। 


এক বিবৃতিতে বলা হয়, গুবাদলিতে আজারবাইজানি অবস্থানে আর্মেনিয়ার যুদ্ধবিমান উড়ছিল। দুপুরের পর সুখোই-২৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয় বলে মন্ত্রণালয় জানিয়েছে। 


এদিকে অস্বীকৃত নাগোরনো-কারাবাখ কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, আজারবাইজানের সঙ্গে ২৭ সেপ্টেম্বর থেকে নতুন করে যুদ্ধে ১১১৯ যোদ্ধা নিহত হয়েছে। 


অন্যদিকে, বৃহস্পতিবার বিরোধীয় নাগোরনো-কারাবাখ অঞ্চলে যুদ্ধে নিহত ৩০ আর্মেনীয় সেনার লাশ ফেরত দিয়েছে আজারবাইজান।এসব লাশ ইয়েরেভেন গ্রহণ করেছে।


আন্তর্জাতিকভাবে নাগোরনো-কারাবাখ আজারবাইজানি অঞ্চল বলে স্বীকৃত। ৯০ এর দশকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই দেশের মধ্যে সংঘাতে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়।  ২৭ সেপ্টেম্বর থেকে নতুন করে দেশ দুটির মধ্যে সংঘাত শুরু হয়।  তৃতীয়বারের মতো দেশ দুটি যুদ্ধবিরতি লঙ্ঘন করে যুদ্ধে জড়িয়ে পড়ে।  

মন্তব্যসমূহ