জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ইসরাইলকে পরমাণু অস্ত্র ধ্বংসে বাধ্য করতে হবে: ইরান

 




ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ইসরাইলকে তার পরমাণু অস্ত্রভাণ্ডার ধ্বংস করতে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরাইল যাতে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে সই করে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।


জারিফ শুক্রবার জাতিসঙ্ঘের পক্ষ থেকে পরমাণু অস্ত্র নিমূলবিষয়ক একটি আন্তর্জাতিক ভার্চুয়াল সম্মেলনে দেয়া ভাষণে এ আহ্বান জানান।


বিশ্বের প্রথম ও একমাত্র পরমাণু অস্ত্র ব্যবহারকারী দেশ আমেরিকার তীব্র সমালোচনা করে জারিফ বলেন, জাতিসঙ্ঘের এই ফোরামের মাধ্যমে গোটা বিশ্ব পরমাণু অস্ত্রের দুঃস্বপ্ন থেকে মুক্তি পাবে বলে ইরান আশা করছে।


ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের পরমাণু অস্ত্রধর সবগুলো দেশকে এনপিটি চুক্তির আওতায় এনে তাদের এসব গণবিধ্বংসী অস্ত্র ধ্বংস করার সময়সীমা নির্ধারণ করে দিতে হবে।


জারিফ মার্কিন সরকারের তীব্র সমালোচনা করে বলেন, আমেরিকা একদিকে নিজের পরমাণু অস্ত্রভাণ্ডারকে সমৃদ্ধ করছে এবং অন্যদিকে যেসব দেশ শান্তিপূর্ণ কাজে পরমাণু অস্ত্র ব্যবহার করতে চায় তাদেরকে বাধা দিচ্ছে। ইরানের পরমাণু সমঝোতা ও রাশিয়ার সাথে স্বাক্ষরিত ক্ষেপণাস্ত্র চুক্তি থেকে আমেরিকার বেরিয়ে যাওয়াকে তিনি এনপিটি চুক্তির প্রতি বড় ধরনের আঘাত বলে মন্তব্য করেন।


সূত্র : পার্সটুডে

মন্তব্যসমূহ