জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

কাশ্মির সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনীর গুলিতে ভারতীয় সেনা নিহত

 




ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির সীমান্তের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি সেনাবাহিনীর গুলিবর্ষণে এক ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ান নিহত হয়েছেন। নিহত ওই ভারতীয় সেনা জওয়ানের নাম ল্যান্স নায়েক কারনেইল সিং। ওই ঘটনায় বীরেন্দ্র সিং নামে এক রাইফেলম্যান গুরুতর আহত হয়েছে। আহত বীরেন্দ্র সিংয়ের ডান চোখে আঘাত লেগেছে এবং তাকে রাজৌরির সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বৃহস্পতিবার ভারতের এক প্রতিরক্ষা মুখপাত্র বলেন, বুধবার রাতে পাকিস্তানী সেনারা বিনা প্ররোচনায় কাশ্মির সীমান্তে ছোট অস্ত্রের সাহায্যে গুলিবর্ষণের পাশাপাশি মর্টার শেল নিক্ষেপ করে। এ সময় পাকিস্তানের সেনাবাহিনীর গুলিতে কারনেইল সিং নামে এক ভারতীয় সেনা জওয়ান নিহত হয়েছেন।


এর আগে গত গত ৫ সেপ্টেম্বর কাশ্মিরের রাজৌরি জেলার সুন্দরবানি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর ভারী গুলিবর্ষণ ও মর্টার শেল ব্যবহার করে পাকিস্তানি সেনারা হামলা চালালে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত হন এবং একজন কর্মকর্তাসহ দু’জন আহত হন। একইভাবে গত ২ সেপ্টেম্বর, রাজৌরির কেরি সেক্টরে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিবর্ষণে ভারতীয় সেনাবাহিনীর এক জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) নিহত হয়েছিলেন। পার্সটুডে

মন্তব্যসমূহ