জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

হোটেলের দরজা ভেঙে মরিয়ম নওয়াজের স্বামীকে গ্রেফতার (ভিডিও)

 





পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা মরিয়ম নওয়াজের স্বামী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সফদারকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) করাচির একটি হোটেল কক্ষের দরজা ভেঙে তাকে গ্রেফতার করা হয় বলে দেশটির গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। মরিয়ম নওয়াজও টুইট করে তার স্বামী গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


সংবাদ মাধ্যম ডনের খবরে বলা হয়, সম্প্রতি বিভিন্ন সমাবেশে ক্ষমতাসীন ইমরান খান সরকারের তীব্র সমালোচনা করেন মরিয়ম নওয়াজ। এর জেরেই মরিয়ম নওয়াজের স্বামীকে গ্রেফতার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 


এক টুইট বার্তায় মরিয়ম জানিয়েছেন, করাচির একটি হোটেলে তারা অবস্থান করছিলেন। সোমবার ভোরে হোটেল কক্ষের দরজা ভেঙে পুলিশ জোর করে তাদের কক্ষে প্রবেশ করে। এ সময় মরিয়ম ঘুমন্ত অবস্থায় ছিলেন। এরপর পুলিশ তার স্বামীকে গ্রেফতার করে নিয়ে যায়। 


এদিকে ক্ষমতাসীন দল পিটিআই নেতা ও ইমরান সরকারের মন্ত্রী আল জাইদি মরিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ কারও কক্ষের দরজা ভাঙেনি। মরিয়ম মিথ্যাচার করছেন বলে অভিযোগ তার।


এর আগে রোববার (১৮ অক্টোবর) পাকিস্তানের বিরোধী দলগুলোর ইমরানবিরোধী বিক্ষোভে যোগ দেন মরিয়ম নওয়াজ। ওই বিক্ষোভে স্লোগান দেন ক্যাপ্টেন সফদার। পুলিশের অভিযোগ, ওই স্থানে বিক্ষোভ করে সমাধির পবিত্রতা নষ্ট করা হয়েছে। এ কারণে মরিয়ম, সফদারসহ ২০০ জনের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেয় পুলিশ। এ ঘটনায় পুলিশ সফদারকে গ্রেফতার করেছে।


তাকে গ্রেফতারের পর কোথায় রাখা হয়েছে তা সরকারের পক্ষ থেকে জানানো হয়নি।

মন্তব্যসমূহ