জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আরও একদফা বাড়ল

 




শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আরও একদফা বাড়ল। করোনাভাইরাস পরিস্থিতির কারণে ১৪ নভেম্বর পর্যন্ত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।


বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 


তিনি জানান, করোনা সংকটকালে পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকদের কথা ভেবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। আমরা দেখছি সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যায় কিনা। আগামী দুই সপ্তাহ আমরা দেখবে, যদি পরিস্থিতি অনুকূলে হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠান সীমিত পরিসরে খোলার বিষয়টা বিবেচনা করব। ভারতসহ অন্যান্য দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সব কিছুই আমরা বিবেচনায় রাখছি।


শিক্ষামন্ত্রী জানান, করোনার কারণে এবার বই উৎসব হচ্ছে না।  সব স্কুলে বই পাঠিয়ে দেয়া হবে। 


করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বাতিল করা হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। নেয়া হবে না বার্ষিক পরীক্ষাও।

মন্তব্যসমূহ