জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

থাইল্যান্ডে ট্রেনের ধাক্কায় বাসের ১৭ যাত্রী নিহত

 





থাইল্যান্ডে ট্রেনের ধাক্কায় বাসের অন্তত ১৭ জন যাত্রীর নিহত হয়েছেন বলে দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। রোববার সকালের দিকে এই দুর্ঘটনায় ৩০ জনের বেশি আহত হয়েছেন।


রাজধানী ব্যাংককের প্রায় ৫০ কিলোমিটার পূর্বাঞ্চলে স্থানীয় সময় সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় পুলিশ জানিয়েছে, বাসের যাত্রীরা শাছোয়েনগসাও রাজ্যের একটি বৌদ্ধ মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানের যোগ দিতে যাচ্ছিলেন।


জেলা পুলিশ প্রধান বলেন, এখন পর্যন্ত আমরা ১৭ জনের মৃত্যুর খবর পেয়েছি। রাজ্য সরকারের গভর্নর মৈত্রী তিতিলানন্দ বলেন, এই ঘটনায় প্রায় ২৯ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।


ঘটনাস্থলের উদ্ধারকর্মীদের দ্বারা প্রকাশিত ছবিতে দেখা গেছে, ট্রেনের লাইনে মানুষের বিচ্ছিন্ন দেহাংশ ছড়িয়ে-ছিটিয়ে আছে। পাশে উল্টে পড়ে আছে বাসটি। বাসের ছাদটি দুমড়ে-মুচড়ে গেছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বাসটি সরাতে ক্রেন দরকার।

মন্তব্যসমূহ