আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

  পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ ও সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। সচিবালয়ের পিআইডি সম্মেলনকক্ষে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে রয়েছেন। দেশে ফেরার পর তিনি বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। সম্প্রতি রাজধানীর চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি বলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে। একই অনুষ্ঠানে পুলিশের সমালোচনা করা সাংবাদিকদের নিয়েও বিতর্কিত মন্তব্য করেন তিনি। আইজিপির বক্তব্যের পর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সোমবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া ব্যাখ্যায় জানানো হয়েছে, আইজিপি ‘ক্রসফায়ার’ বলতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বোঝাননি। সাংবাদিকদের নিয়ে করা মন্তব্যের বিষয়েও ব্যাখ্যা দেওয়া হয়েছে। উপদেষ্টার মতে, আইজিপি নিজেই ...

এরদোয়ানের অশ্লীল কার্টুন ছাপল ‘শার্লি এবদো’

 




এবার তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের আপত্তিকর কার্টুন প্রকাশ করেছে ফ্রান্সের বিতর্কিত ব্যাঙ্গাত্মক ম্যাগাজিন ‘শার্লি এবদো’। এ ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে আঙ্কারা। বুধবার ২৮ অক্টোবর ম্যাগাজিনের প্রচ্ছদে এরদোয়ানের অশ্লীল কার্টুন ছাপানো হয়। তুরস্ক বলছে, এটি সাংস্কৃতিক বর্ণবাদ এবং বিদ্বেষ ছড়ানোর ঘৃণ্য প্রচেষ্টা।


তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহীম কালিন টুইটারে জানান, ফরাসি ম্যাগাজিনে আমাদের প্রেসিডেন্টকে জড়িয়ে যে চিত্র প্রকাশ করা হয়েছে সেখানে কোন বিশ্বাস, পবিত্রতা এবং মূল্যবোধের প্রতি শ্রদ্ধা নেই, আমরা এর কঠোর প্রতিবাদ জানাচ্ছি।


প্রেসিডেন্ট এরদোয়ানের অপমানজনক কার্টুন প্রকাশ করায় এর বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন তুর্কি ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতাই। বলেন, ‘বাক স্বাধীনতার নামে একজন মুসলিম শাসকের বিরুদ্ধে এমন ঔদ্ধত্য আচরণ কখনোই মেনে নেয়া যায় না।’


দেশটির যোগাযোগ পরিচালক ফাহেরেতিন আলতুনের অভিযোগ, ফরাসি সরকারের প্ররোচনায় এই ম্যাগাজিনটি নোংরা খেলায় আরও এক ধাপ এগিয়ে গেলে।


তিনি বলেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ইসলামবিরোধী এজেন্ডা সম্পূর্ণ ‘ভুয়া’। শার্লি এবদো প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে তথাকথিত, বানোয়াট কার্টুন ছবি প্রকাশ করেছে। এমন জঘন্য ঘটনার নিন্দা জানাই।


এর আগে, এরদোয়ানের বিরুদ্ধে অপমানজনক কার্টুন প্রকাশ ডানপন্থী ডাচ রাজনীতিবিদ গির্ট ওয়াইল্ডার্স।


সম্প্রতি মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর বিতর্কিত কার্টুন প্রকাশ করেছিল শার্লি এবদো। এর প্রতিবাদে মুসলিম বিশ্ব ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দেয়। প্রতিবাদের ঝড় বয়ে যায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিরুদ্ধে।


এদিকে, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশকারী ফ্রান্সের ম্যাগাজিন ‘শার্লি এবদো’র ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়ে ডাউন করতে সক্ষম হয় বাংলাদেশি হ্যাকাররা।মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে কয়েক হাজার সাইবার বিশেষজ্ঞ শার্লি এবদো'র ওয়েবসাইটে হামলা শুরু করে। এক ঘণ্টারও বেশি সময় চেষ্টায় পর রাত ১১টার দিকে তাদের ওয়েবসাইট ডাউন হয়।

মন্তব্যসমূহ