জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ফ্রান্সের পণ্য বয়কটের ডাক জাকির নায়েকের

 




বিশ্বনবী হজরত মোহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দিয়েছেন ডা. জাকির নায়েক। মহানবীকে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিতর্কিত মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই আহ্বান জানান। 


ইসলামিক বক্তা ডা. জাকির নায়েক তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টে বলেন, ফ্রান্স বিশ্বনবী হজরত মোহাম্মদ (সা.)-কে অপমান করেছে এবং বিশ্বজুড়ে মুসলমানদের ক্ষুব্ধ করেছে। এখনই ফরাসি সব পণ্য এবং পরিষেবা বয়কট করুন।


তিনি তাঁর পোস্টে ফ্রান্সের বিভিন্ন পণ্য ও সেবাদানকারী কম্পানির লোগো এবং তালিকা প্রকাশ করেন। মুহূর্তেই তা কয়েক লাখ প্রতিক্রিয়ায় ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে তিনি বেশ কয়েকটি পোস্ট করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর ৯ ঘণ্টা আগে দেওয়া পোস্টটিতে দেড় লাখেরও বেশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী প্রতিক্রিয়া দেখিয়েছেন। মন্তব্য পড়েছে ১৪ হাজারেরও বেশি। আর শেয়ার করা হয়েছে ২৮ হাজার বার।


সর্বশেষ পোস্টটিতে প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ হাজারেরও বেশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী প্রতিক্রিয়া দেখিয়েছেন। সাড়ে পাঁচ শরও বেশি মন্তব্য পড়েছে। আর শেয়ার করা হয়েছে ৯৪১ বার।

মন্তব্যসমূহ