তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

আবারো লকডাউন হবে বাংলাদেশ!

 




বিভিন্ন দেশে দ্বিতীয় দফায় হানা দিচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ। বাংলাদেশেও পুনরায় সংক্রমণের আশঙ্কা রয়েছে। বিষয়টি মাথায় রেখে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে আন্তঃমন্ত্রণালয় সভা। এতে আসতে পারে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। খবর সময়নিউজটিভি অনলাইন


মূলত অক্টোবরের শেষে ও নভেম্বরে দ্বিতীয় দফায় সংক্রমণের আশঙ্কা করছে সরকার। তাই বিদ্যমান অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রস্তুতির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 


এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শীতপ্রধান দেশে দ্বিতীয় দফায় সংক্রমণ হচ্ছে। এ বিষয়ে যেন আমাদের প্রস্তুতি নেয়া থাকে, এজন্য আন্তঃমন্ত্রণালয় সভার আহ্বান করেছি। দ্বিতীয় দফায় সংক্রমণ হলে এর মাত্রা কেমন হবে আমরা তো জানি না। তবে আমাদের প্রস্তুতি (লকডাউনের ব্যাপারে) রাখতে হবে।


এর আগে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির এক বিবৃতিতে জানানো হয়, বিভিন্ন দেশে দ্বিতীয় দফায় সংক্রমণ দেখা যাচ্ছে। আমাদের দেশেও পুনরায় সংক্রমণের আশঙ্কা রয়েছে। দ্বিতীয় দফায় সংক্রমণ প্রতিরোধের পাশাপাশি সংক্রমণ হলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দেয়া হয়। দ্বিতীয়বারের মতো সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে এখনই করণীয় বিষয়ে রোডম্যাপ প্রস্তুত করে সেই মোতাবেক পূর্ণ প্রস্তুতি গ্রহণ করার পরামর্শ দেয়া হয়।



পরামর্শক কমিটির মতে, করোনার টিকা উৎপাদনে সারাবিশ্ব সক্রিয় হলেও কার্যকর টিকার প্রাপ্যতা সময়সাপেক্ষ। জীবিকার স্বার্থে লকডাউন জারি রাখা সম্ভব না হওয়ায় জনসাধারণকে আরো সচেতন এবং স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আরো সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে হবে।


সময়নিউজটিভি অনলাইন

মন্তব্যসমূহ