পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

ভ্যাকসিন না বের হলে আমার যৌবন শেষ: মালাইকা

 




সম্প্রতি নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের হট ডিভা মালাইকা আরোরা। প্রেমিক অর্জুনের কাপুরের পরপরই ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার কথা জানান মালাইকা। যা নিয়ে নেটদুনিয়ায় রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছিলো।


জানা গেছে, মালাইকা আরোরার শরীরে কোভিড-১৯ এর মৃদু উপসর্গ রয়েছে। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হোম কোয়ারেন্টিনে আছেন তিনি। কিন্তু দীর্ঘদিন ঘরবন্দি থেকে একঘেয়েমি ভর করেছে তাকে। তাই সোশ্যাল মিডিয়ায় নিজের অনুভূতিগুলো ভক্তদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন 'মুন্নি' খ্যাত এই চিত্রতারকা।


রোববার নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেন মালাইকা। তিনি লেখেন, 'কেউ তো ভ্যাকসিন বের করো ভাই, না হলে আমার যৌবন শেষ হয়ে যাবে।' মালাইকার এমন আবেদনে শোরগোল শুরু হয়ে গিয়েছে অন্তর্জালে।


গেল ৬ সেপ্টেম্বর নিজের করোনা আক্রান্তের খবর প্রকাশ্যে আনেন অর্জুন কাপুর। এক টুইট বার্তায় তিনি জানান, এটা আমার দায়িত্ব আপনাদের জানানো যে আমি করোনা পজিটিভ। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হোম আইসোলেশনে রয়েছি। পরবর্তী আপডেট আমি নিজেই আপনাদের জানিয়ে দিব।' এদিন সন্ধ্যায় ভাইরাসটিতে আক্রান্তের কথা জানান মালাইকা আরোরাও।


চলতি বছরের মাঝামাঝি সময়ে মালাইকার আবাসনে থাবা বসিয়েছিলো করোনা ভাইরাস। সেসময় তার বাড়ির পরিচারক ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন। মূলত এরপর থেকে কোয়ারেন্টিনে চলে যান মালাইকা। অনেকেরই ধারণা, আনলক পর্বে প্রেমিক অর্জুনের সঙ্গে ঘনিষ্ঠ মেলামেশার কারণেই করোনায় আক্রান্ত হয়েছেন এই প্রেমিক জুটি।

মন্তব্যসমূহ