প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে: জামায়াত

  দেশের প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।  তিনি বলেন, এ ধারা অব্যাহত থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় ও হতাশা তৈরি হবে। একইসঙ্গে নির্বাচনী মাঠে সমতার নীতি ভঙ্গ হলে দায় এড়াতে পারবে না নির্বাচন কমিশন। রোববার (১৮ জানুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে রাত ৮টায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন ডা. তাহের। তিনি বলেন, সারা দেশে প্রশাসনিক কর্মকর্তাদের আচরণে বিএনপির প্রতি পক্ষপাতের বিষয়টি এখন দৃশ্যমান। বিশেষ করে মাঠপর্যায়ে দায়িত্বে থাকা এসপি ও ডিসিদের– যারা একইসঙ্গে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন– আচরণে নিরপেক্ষতার ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে।  এ ধরনের কর্মকর্তাদের একটি তালিকা তারা ইতোমধ্যে করেছেন বলেও জানান তিনি। তবে আপাতত বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ডা. তাহের অভিযোগ করেন, গত দুই-তিন সপ্তাহ ধরে একটি দলের শীর্ষ নেতাকে ঘিরে সর...

ইসরাইলি ক্ষেপণাস্ত্র আগ্রাসনের জবাব দিল সিরিয়া


ইহুদিবাদী ইসরাইলের নতুন করে ক্ষেপণাস্ত্র আগ্রাসন মোকাবেলা করেছে সিরিয়ার সামরিক বাহিনী। গতকাল মধ্যরাতে ইসরাইল সিরিয়ার ওপর এই আগ্রাসন চালায়।

সামরিক সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরাইলি বাহিনী হেলিকপ্টার থেকে সিরিয়ার কুনেইত্রা প্রদেশের কয়েকটি সামরিক অবস্থানে ক্ষেপণাস্ত্র আগ্রাসন চালায়।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, হেলিকপ্টার থেকে কুনেইত্রা  প্রদেশের আল-কাহতানিয়া এলাকায় হামলা চালায় এবং কিছু সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরাইলি বাহিনীও এই আগ্রাসনের কথা স্বীকার করেছে।

ইসরাইলি বাহিনী বলেছে, তাদের জঙ্গিবিমান, অ্যাটাক হেলিকপ্টার এবং অন্যান্য বিমান গতরাতের আগ্রাসনে যুক্ত ছিল। ইসরাইল দাবি করেছে, রোববার সিরিয়া সীমান্তের কাছে যে ঘটনা ঘটেছে তার জবাবে এ আগ্রাসন চালানো হয়। তেল আবিব বলছে,  ফিলিস্তিন ও সিরিয়া সীমান্তের কাছে চার ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তারা সীমান্তে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছিল।#

পার্সটুডে

মন্তব্যসমূহ