জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

দেশের সবাইকে কম খাওয়ার আহ্বান জানালেন চিনের প্রেসিডেন্ট

 



চিনে বসবাসরত সবাইকে কম কম খাওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিন পিং। এছাড়া কোনোভাবেই খাবার নষ্ট না করার আহ্বানও জানান তিনি।


করোনাভাইরাস মহামারি ও সেইসাথে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে খাদ্য সরবরাহের সংকটের মধ্যে সম্প্রতি এই নির্দেশনা দেন চিনা প্রেসিডেন্ট। এছাড়া চিনে যে পরিমাণ খাবার নষ্ট করা হয় সেটাকে তিনি ‘বেদনাদায়ক ও কষ্টদায়ক’ বলে অভিহিত করেছেন।


এ ব্যাপারে বেশ কিছু কার্যকরী পদক্ষেপও নিয়েছে দেশটির সরকার। খাদ্য অপচয় রোধে ‘ক্লিন প্লেট ক্যাম্পেইন’ নামে একটি প্রচারণা কর্মসূচিও শুরু হয়েছে। খবর এএফপি ও সাউথ চায়না মর্নিং পোস্টের।


করোনা মহামারির মধ্যেই সম্প্রতি চিনের দক্ষিণাঞ্চলজুড়ে ব্যাপক বন্যা হয়েছে। এতে বিপুল কৃষি খামার ভেসে গেছে। নষ্ট হয়েছে হাজার হাজার টন খাদ্যশস্য। দেশ খাবার সংকটের মুখে পড়তে যাচ্ছে বলে বিভিন্ন সতর্কবার্তা শোনা যাচ্ছে। তবে চিনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস সেগুলোকে ‘মিডিয়া হাইপ’ বলে খাটো করতে চাচ্ছে।


এর মধ্যেই বিপুল পরিমাণ খাবার খাওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করা কয়েকজনের কড়া সমালোচনা করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন।


এরই ধারাবাহিকতায় প্রেসিডেন্ট জিন পিং এক ঘোষণায় বলেন, খাদ্য নিরাপত্তার সংকট নিয়ে চিনের নাগরিকদের অনুভূতি পরায়ণ হতে হবে। বিশ্লেষকরা বলছেন, খাদ্য অপচয় কমিয়ে আনলে খাদ্য নিরাপত্তা বৃদ্ধি পাবে।


সেই সঙ্গে করোনার মধ্যে খাদ্য আমদানি ঘাটতি ও সরবরাহ সংকট মোকাবেলায় দেশের সক্ষমতা শক্তিশালী হবে। সরকারের পক্ষ থেকে উহানের ক্যাটারিং ইন্ড্রাস্টি অ্যাসোসিয়েশন শহরের রেস্টুরেন্টগুলোকে খাবার সরবরাহ সীমিত করার আহ্বান জানানো হয়েছে।


ওই আহ্বানে বলা হয়েছে, কোনো গ্রুপে যত মানুষ খাবারের অর্ডার দেবে তার চেয়ে অন্তত এক পদের খাবার কম সরবরাহ করতে হবে। এই নিয়মের নাম দেয়া হয়েছে ‘এন-১’। যেখানে ভোজনকারীদের সংখ্যা দশজন হলে খাবার অর্ডার করতে পারবে নয়টি।

মন্তব্যসমূহ