পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

অপু-মামুনকে নিষিদ্ধ করে লাইকি’র বিবৃতি







চীনা সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক ভিডিও অ্যাপ ‘লাইকি’ থেকে বাংলাদেশের চারজন ব্যবহারকারীকে নিষিদ্ধ করা হয়েছে। মারামারি এবং হিংসাত্মক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। 

'টিকটক' ও 'লাইকি'তে পরিচিত মুখ ‘অপু ভাই’ ও মামুনসহ চারজনকে নিষিদ্ধ করে মঙ্গলবার (০৪ আগস্ট) বিবৃতি দিয়েছে লাইকি অ্যাপ কর্তৃপক্ষ।  

বিবৃতিতে বলা হয়েছে, ‘মারামারি এবং হিংসাত্মক বিষয় ছড়িয়ে তরুণ সমাজকে বিপথগামী করার অভিযোগে ফেসবুক গ্রুপ ‘সাইবার ৭১’ এর পক্ষ থেকে করা অভিযোগের ভিত্তিতে ‘লাইকি’ থেকে 'অপু ভাই' এবং মামুন'নসহ লিডারবোর্ডের চারজনকে ব্যান করা হয়েছে। 

সাইবার ৭১ এর রিপোর্টের কারণে ব্যান হওয়া আইডিগুলো হচ্ছে, 299080061, Princemamun143, 326096824, yasin_arafat_opu' 

এর আগে সোমবার (০৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে অপুকে গ্রেফতার করে পুলিশ। অপুর বিরুদ্ধে সড়ক অবরুদ্ধ করে বাদীকে ধারালো অস্ত্র দিয়ে মারপিট করে রক্তাক্ত জখম, চুরি ও হুমকির অভিযোগ আনা হয়েছে।

উত্তরা পশ্চিম থানা সূত্র জানায়, মামলার এজাহারে উল্লেখ করা হয়, ‘অপু ও তার সহযোগীরা বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে গতিরোধ করে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে মারপিট করে রক্তাক্ত ও গুরুতর জখমসহ চুরি, ভয়ভীতি ও হুমকির অপরাধ করেছে।’

মামলায় দণ্ডবিধি ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩৫৯ ও ৩৭৯ ধারায় অপরাধ করার উল্লেখ করা হয়েছে। দণ্ডবিধির ধারা ১৪৩ বেআইনি সমাবেশ করার অপরাধে, ৩৪৩ অন্যায়ভাবে কাজে বাধা প্রদানের জন্য, ধারা ৩২৩ কোনো ব্যক্তিকে হাত দ্বারা বা ভোঁতা অস্ত্র দ্বারা আঘাত করায়, ধারা ৩২৫ কোনো ব্যক্তিকে হাত দ্বারা বা ভোঁতা অস্ত্র দ্বারা ‘গুরুতর’ আঘাত করার সাজা, ধারা ৩২৬ কোনো ব্যক্তিকে (শুধুমাত্র) ধারালো অস্ত্র দ্বারা গুরুতর আঘাত করা এবং ধারা ৩৭৯ ঘরের বাইরে বা খোলা জায়গা থেকে মালামাল চুরি করার অপরাধে মামলা দেয়া হয়েছে।

উত্তরা পূর্ব থানার এসআই আজিজুল তালুকদারকে মামলাটি তদন্ত করার দায়িত্ব দেয়া হয়েছে। এজাহারে অপুসহ তার বন্ধু রনি, মুরাদ, জমিরউদ্দিন, নাজমুল, শাহদাত হোসেন শাকিলসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

মন্তব্যসমূহ