জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া

 



শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল। শুক্রবারের ভূমিকম্পে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


৬.৯ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বান্দা সাগরে। ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূমিকম্প বিষয়ক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের আঘাত পর মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।


জাকার্তা প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পের আঘাত হানলে অনেক ভবন দুলতে থাকে। বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে ঘর ছেড়ে বেরিয়ে আসেন অনেকে।


শক্তিশালী ভূমিকম্পের হলেও এখন পর্যন্ত সুনামির সতর্কতা জারি করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



২০১৮ সালে দেশটিতে ভয়াবহ এক ভূমিকম্পে সুনামি সৃষ্টি হয়। এতে ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। ইন্দোনেশিয়ায় প্রায় সময় ভূমিকম্পের ঘটনা ঘটে।


মন্তব্যসমূহ