জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

‘জেনারেল সোলাইমানি’ ক্ষেপণাস্ত্র উদ্বোধন করল ইরান



আল-কুদস ফোর্সের সাবেক প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানি ও মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসের নামে দুটি ক্ষেপণাস্ত্র বানিয়েছে ইরান।


বৃহস্পতিবার দেশটির জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষ্যে নতুন বিভিন্ন অস্ত্র উদ্বোধন করা হয়। রাষ্ট্রীয় টেলিভিশনে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ছবি সম্প্রচার করা হয়েছে। খবর ইরনার।


ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি টেলিভিশনে দেয়া ভাষণে বলেন, ভূমি থেকে ভূমিতে হামলায় সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি এক হাজার ৪০০ কিলোমিটার পাল্লার।


নাম দেয়া হয়েছে শহীদ কাসেম সোলাইমানি। আর ক্রুজ ক্ষেপণাস্ত্রটির নাম রাখা হয়েছে শহীদ আবু মাহদি। এটির পাল্লা এক হাজার কিলোমিটার।


দু’টি ক্ষেপণাস্ত্রই শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।


ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির লাগাম টেনে ধরতে মরিয়া যুক্তরাষ্ট্র। কিন্তু এসবের মধ্যেও থেমে নেই ইসলামি প্রজাতন্ত্রটি।

মন্তব্যসমূহ