নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

  নওগাঁ জেলার নিয়ামতপুরে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।  সোমবার দিবাগত মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছ...

সিনহাকে এক-দুই মিনিটেই হত্যা করা হয়: র‌্যাব

 



অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার ঘটনা ঘটেছে মাত্র দুই মিনিটের মধ্যে। শুক্রবার (২১ আগস্ট) টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে ঘটনাস্থল পরিদর্শন করে এ তথ্য জানিয়েছেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল।


ঘটনাস্থল পরিদর্শন করে তিনি জানান, এক বা দুই মিনিটের মধ্যে একটা ফায়ারিং পর্যন্ত চলে যাওয়ার ঘটনা কোন পরিপ্রক্ষিতে যেতে পারে, সেজন্য চেকপোস্টের প্রত্যেকটা পয়েন্ট এবং ব্যারিকেড থেকে ব্যারিকেডের দূরত্ব, এছাড়াও প্রত্যক্ষদর্শীদের সাথে দূরত্ব সরেজমিনে মাপা হবে। এরপর একটা ধারণা তৈরি হবে। এই ঘটনাটা এক-দুই মিনিটের মধ্যে ঘটেছে। এক দুই মিনিটের মধ্যে প্রত্যেকটা গাড়ি চেক করা, পরিচয় জানতে চাওয়া এবং কোন অবস্থার পরিপ্রক্ষিতে গুলিটা হয়েছিলো; এই ঘটনা বের করতে হলে প্রত্যেকটা সেকেন্ডকে বিশ্লেষণ করতে হবে।


এদিকে, অবসরপ্রাপ্ত মেজর সিনহা নিহতের ঘটনাস্থল কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার শামলাপুর এলাকায় নিয়ে যাওয়ার কথা রয়েছে অভিযুক্ত ওসি প্রদীপ কুমার দাশকে। এছাড়া হত্যা মামলার মূল অভিযুক্ত পুলিশ পরিদর্শক লিয়াকত আলী ও এসআই নন্দদুলাল রক্ষিতকেও ঘটনাস্থলে নেয়ার কথা রয়েছে।


মামলার তদন্তের স্বার্থেই তাদেরকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হবে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।



গত ৩১ জুলাই রাত ১০টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান।


এ ঘটনায় নিহতের বোন শাহরিয়ার শারমিন ফেরদৌস বাদী হয়ে গত ৫ আগস্ট টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ পুলিশ সদস্যকে আসামি করে আদালতে মামলা করেন। মামলাটির তদন্ত ভার দেয়া হয়েছে র‍্যাবকে।


 সময়টিভি অনলাইন

মন্তব্যসমূহ