তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরাইল, গ্রেফতার ৫৫



প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলা হওয়ার পর তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন হাজার হাজার ইসরাইলি। বিক্ষোভকারীরা তার বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে গেলে সেখান থেকে ৫৫ জনকে গ্রেফতার করে পুলিশ।


শুক্রবার পশ্চিম জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার গ্রেফতার হওয়াদের বিরুদ্ধে গণউৎপাত, পুলিশ ও অন্যান্য বিক্ষোভকারীদের ওপর হামলায় জখমের অভিযোগ আনা হয়।

তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাকের প্রতিবেদনে বলা হয়েছে, করেনাভাইরাস মোকাবেলায় ব্যর্থ ও দুর্নীতির মামলা থাকায় হাজার হাজার ইসরাইলি নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তার বাসভবনের সামনে বিক্ষোভে অংশ নেয়।

পুলিশের বিবৃতিতে বলা হয়, বেশিরভাগ বিক্ষোভকারীরা বিক্ষোভ শেষে প্যারিস স্কয়ার ছেড়ে চলে গেছেন, তবে কিছু বিক্ষোভকারী নেতানিয়াহুর বাসভবনের সামনে অবস্থান করছে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে অভিযান চালায়।

গত মাস থেকে দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুর পদত্যাগ দাবি করে আসছেন বিক্ষোভকারীরা। গত দুই সপ্তাহে পুলিশ অন্তত শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে।

মন্তব্যসমূহ