হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

হজে সামাজিক দূরত্ব বজায় রাখতে বিশেষ চিহ্ন



বৈশ্বিক মহামারী করোনার সংক্রমণ ও বিস্তার রোধে সৌদির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় এবার হজে সতর্কতামূলক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।


তার মধ্যে অন্যতম হল, মসজিদে হারামে তাওয়াফকারী ও মসজিদে নববীতে যাতায়াতকারীদের জন্য পৃথক পৃথক লেন এবং চিহ্ন তৈরি করা হয়েছে। হজযাত্রীদেরকে এসব ব্যবহার করার অনুরোধ জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এছাড়াও মক্কার মসজিদে হারাম এবং মদিনার মসজিদে নববীতে নিয়োজিত স্বাস্থ্য সুরক্ষা কর্মীরা এসব নির্দেশনা মেনে চলতে হজযাত্রীদের সহযোগিতা করছেন। হজযাত্রীদের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সৌদির প্রধান এই মসজিদের প্রবেশ ও বের হওয়ার পথ পৃথক পৃথক রাখা হয়েছে।


সামাজিক দূরত্ব যেন কোনোভাবেই লঙ্ঘন না হয়, এর জন্য বারবার হজযাত্রীদের প্রতি অনুরোধ করা হচ্ছে।

প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারীর কারণে দেশ-বিদেশের মাত্র ১০ হাজার হজযাত্রী নিয়ে এ বছরের হজের আয়োজন করেছে সৌদি সরকার।

দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এবার হজে হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

৮ জিলহজ বুধবার হজযাত্রীরা নির্ধারিত সময় পর্যন্ত মক্কার বিভিন্ন হোটেলে হোম কোয়ারেন্টিনে থাকার পরে জোহর থেকে মিনায় অবস্থান করছেন। সেখানে আগামীকাল ফজর পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে হজের মূল পর্বে অংশ গ্রহণের জন্য আরাফায় গমণ করবেন তারা।

আরব নিউজ 

মন্তব্যসমূহ