জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি চীন: এফবিআই



যুক্তরাষ্ট্রের জন্য ‘দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় হুমকি’ হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে চীন। যে কোনো উপায়ে পরাশক্তি হওয়ার জন্য উঠেপড়ে লেগেছে দেশটি। এ জন্য গুপ্তচরগিরি ও চৌর্যবৃত্তি করে যাচ্ছে তারা।


মঙ্গলবার ওয়াশিংটনের হাডসন ইনস্টিটিউটে দেয়া বক্তৃতায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার রে এসব মন্তব্য করেছেন।

ঘণ্টাখানেকের ওই বক্তৃতায় তিনি বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক বিষয়াদি, দরকারি ডাটা সব বিষয়েই চরবৃত্তি করছে বেইজিং। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে তারা ঘুষ ও ব্ল্যাকমেইলের আশ্রয় নিচ্ছে। তারা যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস সম্পর্কিত গবেষণার তথ্য পাওয়ারও চেষ্টা করছে।


‘প্রয়োজনে যে কোনো উপায়ে বিশ্বের একমাত্র পরাশক্তি হতে চীন তার সমগ্র রাষ্ট্রকে কাজে লাগাচ্ছে,’ বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থার এ পরিচালক আরও বলেন, এমন এক পর্যায়ে পৌঁছেছি আমরা যে এফবিআইকে এখন প্রতি ১০ ঘণ্টায় একটি করে চীন সংক্রান্ত কাউন্টার ইন্টিলিজেন্স মামলা খোলা লাগছে। এখন প্রায় ৫ হাজারের মতো কাউন্টার ইন্টিলিজেন্স মামলা সক্রিয় আছে, এর অর্ধেকই চীন সংক্রান্ত।

চীনা গুপ্তচরবৃত্তির পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্রও এখন দেশটির ব্যাপারে ব্যাপক গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানান সিআইএ প্রধান।

চীনের হুমকি বিষয়ে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল ও পররাষ্ট্রমন্ত্রী সামনের সপ্তাহগুলোতে বিস্তারিত জানাবেন বলেও জানান তিনি। 

মন্তব্যসমূহ