জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

আমেরিকা থেকে ৭২ হাজার অ্যাসল্ট রাইফেল কিনছে ভারত, ব্যবহার হবে চীন সীমান্তে



ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের জন্য আমেরিকা থেকে ৭২ হাজার অ্যাসল্ট রাইফেল কেনার জন্য দ্রুত অগ্রসর হচ্ছে ভারত। পদাতিক বাহিনীর আধুনিকীকরণের লক্ষ্যে ওই ক্রয় করা হচ্ছে। গতকাল (রোববার) কর্মকর্তারা ওই তথ্য দিয়েছেন।

আমেরিকা থেকে বিপুল পরিমাণে অ্যাসল্ট রাইফেল এমন সময়ে কেনা হচ্ছে যখন পূর্ব লাদাখ অঞ্চলে সীমান্তে ভারত ও চীনা বাহিনীর মধ্যে উত্তেজনা রয়েছে। কর্মকর্তা সূত্রে প্রকাশ, ওই রাইফেলগুলো চীনের সীমান্তে মোতায়েন থাকা সেনারা ব্যবহার করবে।

সেনাবাহিনী পদাতিক বাহিনী আধুনিকীকরণের জন্য বড়সড় কার্যক্রম চালাচ্ছে, যেখানে সেনাদের জন্য পুরানো ও অপ্রচলিত অস্ত্রের পরিবর্তে হালকা মেশিনগান, ওয়ারহেড কারবাইন এবং অ্যাসল্ট রাইফেল ক্রয় করা হচ্ছে।

আজ (সোমবার) এনডিটিভি সূত্রে প্রকাশ, ২০১৭ সালের অক্টোবরে সেনাবাহিনীর জন্য প্রায় ৭ লাখ রাইফেল, হালকা মেশিনগান এবং কমপক্ষে ৪৪ হাজার ৬০০ কারবাইন ক্রয়ের প্রক্রিয়া শুরু হয়েছিল। চীন-পাকিস্তান সীমান্তে ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জের মধ্যে বিভিন্ন অস্ত্র ক্রয়ের বিষয়ে দ্রুতগতিতে কাজ চলছে।

লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সেনাদের উত্তেজনার আবহে কেন্দ্রীয় সরকার চলতি মাসের শুরুতে রাশিয়া থেকে দ্রুত মিগ-২৯ এবং সুখোই যুদ্ধবিমান ক্রয়েও অনুমোদন দিয়েছে। গত ২ জুলাই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের উপস্থিতিতে ‘প্রতিরক্ষা ক্রয় পর্ষদে’র (ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল) বৈঠকে ৩৩টি নতুন রুশ যুদ্ধবিমান কেনার প্রস্তাব অনুমোদিত হয়। এরমধ্যে রয়েছে ১২ টি সুখোই-৩০ এমকেআই মাল্টিরোল এয়ার সুপিরিওরিটি ফাইটার জেট এবং ২১টি মিগ-২৯  যুদ্ধবিমান।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, ভারতীয় বিমানবাহিনীর ৫৯ টি মিগ-২৯ যুদ্ধবিমান আধুনিকীকরণের সিদ্ধান্তও হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের (ডিএসি) বৈঠকে ভারতীয় নৌবাহিনীর জন্য ১ হাজার কিলোমিটার পাল্লার ‘ক্রুজ’ ক্ষেপণাস্ত্র তৈরির প্রস্তাবটিও অনুমোদিত হয়েছে।#

পার্সটুডে

মন্তব্যসমূহ