জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

আরব দেশগুলোকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে ঠেকাবে আমেরিকা!



মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দাবি করেছেন, তার দেশ ইরানের কথিত ক্ষেপণাস্ত্র হামলার হুমকি মোকাবিলা করার জন্য পারস্য উপসাগরীয় দেশগুলোকে সহযোগিতা করবে। তিনি গতকাল (বৃহস্পতিবার) ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত দৈনিক ন্যাশনালকে দেয়া এক সাক্ষাৎকারে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পম্পেও তার ভাষায় বলেন, ‘ইরানের ক্ষেপণাস্ত্র হুমকি’ থেকে পারস্য উপসাগরীয় আরব দেশগুলোকে রক্ষা করার জন্য এসব দেশের সঙ্গে বহুমুখী সহযোগিতা গড়ে তুলেছে ওয়াশিংটন। এ সময় তিনি দাবি করেন, ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহাল করা না হলে গোটা পশ্চিম এশিয়ার স্থিতিশীলতা বিপন্ন হবে।

পাশ্চাত্যের সঙ্গে তেহরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা লঙ্ঘন করে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালিত হচ্ছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এমন সময় ইরানের ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আরব দেশগুলোর ক্ষতি হতে পারে বলে হুঁশিয়ারি দিলেন যখন তেহরান সব সময় বলে এসেছে, তার ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য সামরিক শক্তি প্রতিবেশী দেশগুলোর জন্য কোনো হুমকি নয়। ইরান বলেছে, দেশটি কারো ওপর হামলা চালাবে না তবে আক্রান্ত হলে আগ্রাসী শক্তিকে দাঁতভাঙা জবাব দেয়া হবে।

পার্সটুডে

মন্তব্যসমূহ