জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

করোনার ভুয়া সনদ বিক্রির বিশাল ব্যবসা বাংলাদেশে: নিউইয়র্ক টাইমস



ইতালির পর যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে বাংলাদেশে করোনার ভুয়া সনদ বিক্রির সংবাদ। সংবাদমাধ্যমটি এ ঘটনাকে সনদ বিক্রির বিশাল ব্যবসা বলে আখ্যা দিয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত জেফেরি জেটলিম্যান এবং সামির ইয়াসিরের করা ওই প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে ‘বিগ বিজনেস ইন বাংলাদেশ: সেলিং ফেক করোনাভাইরাস সার্টিফিকেটস’।

ওই প্রতিবেদনে করোনার সার্টিফিকেট নিয়ে মোহাম্মদ শাহেদের প্রতারণার বিশদ তথ্য তুলে ধরা হয়েছে। পাঁচ হাজার টাকায় তার সার্টিফিকেট বিক্রির বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাদ পড়েনি বোরকা পরে তার ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা এবং ধরা পড়ার বিষয়টিও।

দেশে প্রবাসীদের গুরুত্বের বিষয়টি তুলে ধরে তাদের করোনার সার্টিফিকেটের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে। ইতালির ফেরত পাঠানো প্রবাসী এবং ফ্লাইট বাদ পড়ার বিষয়টিও বাদ পড়েনি প্রতিবেদনে।

মন্তব্যসমূহ