পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

বিশ্বে একদিনে করোনায় মৃত্যু প্রায় ৬ হাজার, আক্রান্ত আড়াই লাখের বেশি



বিশ্বে ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ৭শ’ প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। একইসময়ে বিশ্বজুড়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে আড়াই লাখের বেশি। মোট আক্রান্ত ১ কোটি ৬২ লাখ মানুষ। মৃতের সংখ্যা সাড়ে ৬ লাখ ছুঁইছুঁই।

এদিন সাড়ে ৮শ’ প্রাণহানির ফলে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১ লাখ ৪৯ হাজারের বেশি। আক্রান্ত সাড়ে ৪৩ লাখ।

দিনের সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। প্রাণ গেছে ১১শ’র বেশি মানুষের। দেশটিতে মোট মৃত্যু সাড়ে ৮৬ হাজার। আক্রান্ত ২৪ লাখ। মেক্সিকোতে মৃতের সংখ্যা ৪৩ হাজার ছাড়িয়েছে। সংক্রমিত পৌনে ৪ লাখের বেশি।

টানা তৃতীয় দিনের মতো অর্ধলক্ষ সংক্রমণ শনাক্ত হয়েছে ভারতে। মোট আক্রান্ত প্রায় ১৪ লাখ। মৃতের সংখ্যা ৩২ হাজারের বেশি। এদিন ৩শ’ করে মৃত্যু দেখেছে দক্ষিণ আফ্রিকা, কলম্বিয়া।

মন্তব্যসমূহ