তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

করোনা ভাইরাস: চীনের যে শহরে যুদ্ধকালীন পরিস্থিতি ঘোষণা



করোনা ভাইরাসের কারণে চীনের একটি শহরে যুদ্ধকালীন পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। ফলে সেখানে মানুষ চলাচলে নিষেধ করা হয়।

বিবিসির খবরে বলা হয়, জিনজিয়াং অঞ্চলের রাজধানী উরুমকিতে নতুন করে ১৭ জন রোগী শনাক্ত হয়েছে। এর ফলে সেখানে চলাচলে কড়া বিধিনিষেধ জারি করা হয়।

স্বায়ত্তশাসিত জিনজিয়াং অঞ্চলে মোট বাসিন্দা প্রায় ৩৫ লাখ। চীনের উহানে করোনা উৎপত্তির বেশ কয়েকমাস পর গত বুধবার থেকে সর্বশেষ সংক্রমণগুলো শনাক্ত শুরু হয়।

এরপরই ওই শহর থেকে সকল বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। শহরটির সাবওয়ে চলাচলও স্থগিত করা হয়।

একজন কর্মকর্তা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, পুরো শহরটিতে এখন থেকে যুদ্ধকালীন পরিস্থিতি থাকবে এবং দলগত সব ধরণের কর্মকাণ্ড বন্ধ থাকবে।

গত বছর চীনের উহান শহরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকে দেশটির অন্যান্য এলাকায় কম সংখ্যক করোনা রোগী পাওয়া গেছে।

সংক্রমণ বা মৃত্যুর তালিকায় প্রথম ২০টি দেশ বা অঞ্চলের মধ্যেও এখন চীন নেই।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, চীনে ৮৫ হাজারের কিছু বেশি রোগী শনাক্ত হয়েছে এবং করোনা আক্রান্ত হয়ে মারা গেছে চার হাজার ৬০০ জন।

মন্তব্যসমূহ